দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার লড়াই ঘিরে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন দুই কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। ম্যাচটির ফলাফলের পাশাপাশি সবার নজর থাকবে এই দুই তারকার দিকেও, কারণ শুরুর একাদশে জায়গা পেলে তারা গড়তে পারেন বিশ্বকাপ ইতিহাসে নতুন এক রেকর্ড।
রোনালদো ও মদ্রিচ দুজনই ইতোমধ্যে ৪০ বছরে পা দিয়েছেন। ফলে তারা যদি এই ম্যাচে মুখোমুখি হন, তবে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ৪০ বা তার বেশি বয়সী দুই আউটফিল্ড খেলোয়াড় একে অপরের বিপক্ষে মাঠে নামার কীর্তি গড়বেন।
এর আগে ৪০ বছর পার করার পর বিশ্বকাপে খেলা একমাত্র আউটফিল্ড ফুটবলার ছিলেন ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা। ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে খেলতে নামার সময় তার বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। বিশ্বকাপে এর চেয়ে বেশি বয়সে মাঠে নেমেছেন মাত্র দুজন ফুটবলার, তবে তারা দুজনই ছিলেন গোলরক্ষক।
চলতি বিশ্বকাপেই বয়সভিত্তিক আরেকটি রেকর্ড গড়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার অধিনায়ক এদিন জেকো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ৪০ বছর ১০৬ দিন বয়সে মাঠে নেমে তিনি বিশ্বকাপের নকআউট পর্বে খেলা প্রথম চল্লিশোর্ধ্ব আউটফিল্ড ফুটবলার হয়েছেন।
এবার সেই তালিকায় যোগ হতে পারেন রোনালদো ও মদ্রিচ। দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে সতীর্থ হিসেবে খেলেছেন এই দুই তারকা। এবার বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ম্যাচটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
সব মিলিয়ে পর্তুগাল-ক্রোয়েশিয়া লড়াই শুধু পরবর্তী পর্বে ওঠার লড়াই নয়, বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায়ের সাক্ষী হওয়ারও অপেক্ষা।
জে আই